রাজধানীর নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখতে শিক্ষা ও মেধাবৃত্তি কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ১১ মে ২০২৬ দুপুরে গুলশান-২ নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক বিতরণকালে এ কথা বলেন।
তিনি জানান, এবার মোট ৭৩১ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে। এই মেধাবৃত্তি কার্যক্রম চলমান থাকবে এবং আগামীতে বৃত্তির অর্থ আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, বৃত্তির বাইরে থাকা অস্বচ্ছল পরিবারগুলোকেও সহায়তার আওতায় আনার উদ্যোগ নেয়া হবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।
এদিকে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। কারণ, এডিস মশার লার্ভা জমে থাকা পানিতেই জন্ম নেয়।
Awaz News



