খেলাধুলা

ক্রিকেটারদের ব্যস্ত রাখতে নারী ক্রিকেট লিগ শুরু

ভারত সফর স্থগিত হওয়ায় নারী ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ব্যস্ততায় রাখতে বিকল্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সফরটি বাতিল হওয়ায় এই সময়টাতে নারী ক্রিকেটারদের নিয়ে উইমেনস ক্রিকেট লিগ (ডব্লিউসিএল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। ডব্লিউসিএলে চারটি জোন সেন্ট্রাল, ইস্ট, সাউথ ও নর্থে ভাগ হয়ে অংশ নিচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি ও রাবেয়া খান।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে মাঠে নেমেছে নর্থ জোন। এরপর দুপুর দেড়টায় মুখোমুখি হবে ইস্ট জোন ও সাউথ জোন। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই লিগ। যেখানে শেষ দিন দুপুর দেড়টায় ফিরতি ম্যাচে আবারও লড়বে সেন্ট্রাল ও নর্থ জোন।

ডব্লিউসিএলের মাধ্যমে নারী ক্রিকেটারদের ম্যাচ খেলার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুনদের পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ পাচ্ছে বিসিবি। টুর্নামেন্টে অংশ নেওয়া চার দলের স্কোয়াডে জাতীয় দলের নিয়মিত মুখদের পাশাপাশি রয়েছে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররাও, যা এই লিগকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button