আন্তর্জাতিক

যুদ্ধের প্রভাব ছাপিয়ে সৌদি তেল কোম্পানির বাম্পার আয়

ইরান যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) বাম্পার লাভ (মুনাফা) করেছে সৌদি তেল জায়ান্ট আরামকো কোম্পানি। তাদের লাভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারেরও বেশি।

২০২৬ সালের এই মুনাফা গত বছরের চেয়ে ২৫ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৫ সালের একই সময়ে সৌদি আরামকোর মুনাফা ছিল ২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধের মধ্যেও সৌদি এই কোম্পানিটির মোট বিক্রয় ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছর আগে এর পরিমাণ ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এ ছাড়া কোম্পানিটি ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ প্রবাহের (ক্যাশ ফ্লো) কথা জানিয়েছে।
আর্থিক অবস্থার এই উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে উচ্চ বিক্রয় হার।

পাশাপাশি, হরমুজ প্রণালীকে এড়িয়ে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত ‘ইস্ট-ওয়েস্ট ক্রুড পাইপলাইন’টি এখন পূর্ণ সক্ষমতায় পৌঁছেছে।
আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের এক বিবৃতিতে বলেন, তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি দৈনিক ৭ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ধমনী হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এই পাইপ লাইন বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব প্রশমিত করতে সাহায্য করছে এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বস্তি দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button