Uncategorized
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের (জাতীয়করণ) প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি পাওয়ার পর বগুড়া জেলার গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বগুড়ার গাবতলীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি করার প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মঞ্জুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পর এই জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Awaz News

