Uncategorized

ডা. জুবাইদা রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার চালু করেছেন।

আজ মঙ্গলবার (৫ মে) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার একটি আইসিইউ ইউনিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এই আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে নতুন করে গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং একটি প্যাথলজি প্যাভিলিয়নও চালু করা হয়েছে। “উদ্বোধনের সময় উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি অঙ্গীকার পূরণের অংশ হিসেবেই এই আধুনিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে আধুনিক চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়া।” উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জিয়া হায়দার। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Awaz News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button