Uncategorizedরাজনীতি

“জার্মানি বিএনপি কর্তৃক ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন সংগ্রামের স্বীকৃতিস্বরূপ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধি দিয়েছে জার্মানি বিএনপি। শনিবার (২ মে) জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে বিএনপির জার্মানি শাখা আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের বিজয় এবং শুকরিয়া অনুষ্ঠান থেকে তারেক রহমানকে এ উপাধিতে ভূষিত করা হয়। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম যখন তারেক রহমানকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন তখন মুহুর্মুহ করতালির মাধ্যমে ও দাড়িয়ে উপস্থিত নেতা-কর্মীরা তারেক রহমানকে অভিবাদন জানান। এর আগে জার্মানি বিএনপির নেতারা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে দেশ ও প্রবাস থেকে ভোট দিয়ে জয়ী করায় দলের কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

Awaz News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button