জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্প অনুমোদনের জন্য একনেক সভায় পেশ

চলতি অর্থবছরের একনেকের ১১তম এবং বর্তমান বিএনপি প্রশাসনের ৩য় সভাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আজ বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
“আগামী একনেক বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে ১৬টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য পানিসম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়”
জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়িতব্য যে প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধার প্রসার, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বিএনপির নির্বাচনী ইশতেহারেরও একটি অন্যতম অঙ্গীকার।
বুধবার প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ছয়টি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
Awaz News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button